২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় এলাকায় নিরাপত্তার চাদর বিছিয়ে দিল প্রশাসন। বড়সড় কোনো নাশকতা এড়াতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে বৃহস্পতিবার দুপুর থেকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায় শুরু হলো জোরদার নাকা চেকিং। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এদিন দুপুর থেকে দশ মাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রতিটি যানবাহনে তল্লাশি চালায় পুলিশ।


বৃহস্পতিবার দুপুরের এই অভিযানে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের পাশাপাশি আগাম রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সক্রিয়ভাবে অংশ নেন। মূলত বকখালি ও নামখানা অভিমুখী প্রতিটি ছোট-বড় গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির নথিপত্র যাচাই করার পাশাপাশি ডিকি খুলে দেখা হয় কোনো আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাচার হচ্ছে কি না। 
ভোটের আগে এই ধরণের অতর্কিত তল্লাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা দিচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ডিউটিতে থাকায় এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা কমবে বলে মনে করছে পুলিশ। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার এক আধিকারিক জানান, "নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে এই নাকা চেকিং এখন থেকে নিয়মিত চলবে। মূলত বহিরাগতদের গতিবিধির ওপর নজর রাখাই আমাদের লক্ষ্য।"


স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours