রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। অবাধ ও শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা।


আজ সাগর বিধানসভা কেন্দ্রের নামখানা ব্লকের দেবনগর এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। সাধারণ ভোটারদের মনে আস্থা জোগাতে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই এই রুটমার্চ। এদিনের রুটমার্চে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) সহ পুলিশ বাহিনী। গ্রাম্য রাস্তার অলিতে-গলিতে ঘুরে সাধারণ মানুষকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দেন তাঁরা।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০২৬ সালের এই বিধানসভা নির্বাচন রাজ্যে মোট দুই দফায় অনুষ্ঠিত হবে।

প্রথম দফা ২৩ এপ্রিল, দ্বিতীয় দফা ২৯ এপ্রিল।
ফলাফল ঘোষণা হবে ৪ মে।
দক্ষিণ ২৪ পরগনার ৩১টি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় অর্থাৎ ২৯ এপ্রিল ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তবে ভোটের দিন যত এগিয়ে আসছে, উপকূলীয় এলাকায় নজরদারি তত বাড়ানো হচ্ছে। কমিশনের এই কঠোর নিরাপত্তা বেষ্টনী ভোটমুখী অশান্তি রুখতে কতটা সফল হয়, এখন সেটাই দেখার।


স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours