মুচিপাড়া থানার একাধিক এলাকাতেও ভারী বুটের আওয়াজ। বিগত ২-৩ দিন দক্ষিণ কলকাতার একাধিক থানা এলাকা জুড়ে হয়েছে রুট মার্চ হয়েছে। এদিন থেকে টহল শুরু মধ্য কলকাতার মুচিপাড়া গিরিশ পার্ক জুড়ে। এদিকে, সম্পত্তি নিয়ে তৃণমূলের তোলা অভিযোগের জবাব দিল CEO দফতর। CEO দফতরের পোস্টে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ট্যাগ করা হয়েছে।
মধ্যমগ্রামে ব্রিজের পাশে বিধ্বংসী আগুন, পরপর পুড়ে ছাই একাধিক দোকান, মৃত ১
মধ্যমগ্রামে ব্রিজের পাশে আগুন
হোলির দিনেও শহরে রুট মার্চ। কেন্দ্রীয় বাহিনীর টিম টহল দেয় মধ্য কলকাতার শিয়ালদহ ও বউবাজার সংলগ্ন এলাকায়। মুচিপাড়া থানার একাধিক এলাকাতেও ভারী বুটের আওয়াজ। বিগত ২-৩ দিন দক্ষিণ কলকাতার একাধিক থানা এলাকা জুড়ে হয়েছে রুট মার্চ হয়েছে। এদিন থেকে টহল শুরু মধ্য কলকাতার মুচিপাড়া গিরিশ পার্ক জুড়ে। এদিকে, সম্পত্তি নিয়ে তৃণমূলের তোলা অভিযোগের জবাব দিল CEO দফতর। CEO দফতরের পোস্টে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ট্যাগ করা হয়েছে। রাজ্যের সমস্ত খবর দেখুন এক নজরে…
মধ্যমগ্রামে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক দোকান
মধ্যমগ্রামে বিধ্বংসী আগুন।
পরপর পুড়ে ছাই লাইনের পাশে বেশ কয়েকটি দোকান। ঘটনাস্থলে এই মুহূর্তে চারটি ইঞ্জিন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লেগেছে।
কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা।
আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একজনের। তিনি দোকানের কর্মী বলে জানা গিয়েছে।
মধ্যমগ্রামের ভাইস চেয়ারম্যান বলেন, “দুটো রেস্টুরেন্ট, দুটো কাঠের গোডাউন রয়েছে। প্রথমে কাঠের গোডাউনের সিলিন্ডার ফেটে যায়। তারপর রেস্টুরেন্টের সিলিন্ডার ফাটে। আমরা অনেক দিন বলেছি, আইনের বিরুদ্ধে গিয়ে দোকান চালাচ্ছে। আমি বারবার সতর্ক করে শীলদের। আমার কাছে জলের লাইনও চেয়েছিল। আমি বলেছি, এই ভাবে আন অথারাইজড জায়গায় জলের লাইন দেওয়া যাবে না।”
মঞ্চ তৈরি মমতার
এসআইআর ইস্যুতে আগামী ৬ তারিখ থেকে ধর্মতলা মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই মঞ্চ তৈরির কাজ চলছে জোর কদমে।
লোহার কাঠামো ইতিমধ্যেই প্রস্তুত। রয়েছে প্রশাসনের কর্তা ব্যক্তিরাও।
৬ তারিখ থেকে শুরু হওয়া এই ধরনা আন্দোলন কত দিন চলবে, তা মঞ্চ থেকেই ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এসপ্তাহেই ৮ মার্চ রাজ্যে আসছে ফুল বেঞ্চ।
এক দিন আগেই রাজ্যে পা রাখছে ফুল বেঞ্চ।
রবিবার সন্ধ্যায় কলকাতায় আসছেন CEC জ্ঞানেশ কুমার। সোমবার দিনভর ঠাসা বৈঠক থাকছে।
প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর ধরনা চলাকালীন কী তবে রাজ্যে জ্ঞানেশ কুমার? প্রশ্ন থাকছে
চন্দ্রিমার তোলা অভিযোগ খারিজ CEO দফতরের
সম্পত্তি নিয়ে তৃণমূলের তোলা অভিযোগের জবাব সিইও দফতরের
CEO দফতরের পোস্টে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ট্যাগ
১৯৮৩ সাল থেকে ধারাবাহিকভাবে আয়কর রিটার্ন দাখিল: CEO দফতর
মিমেস আগরওয়ালের আর্থিক বিষয় স্বচ্ছ ও আইনসিদ্ধ: CEO দফতর
“বদনাম করে ফাঁসিতে ঝোলাতে চাইছেন, সত্য ও আইনের শাসন জয়ী হবে”
অভিযোগকারীদের খোঁচা দিয়ে পোস্ট CEO দফতরের
ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস
মরশুমে দ্বিতীয় দফায় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে
রবিবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি
রবিবার থেকে বৃষ্টির আশা উত্তরবঙ্গেও
আপাতত দিনে-রাতে একই রকম গরম থাকবে
‘বিচারাধীন’, আতঙ্কে আত্মঘাতী
শনিবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীনে নাম।
আতঙ্কে আত্মঘাতী দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলা নয়াপাড়ার এক বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, মৃত রফিক আলি গাজির (৪১)।
গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার।
কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে পরিবার।


Post A Comment:
0 comments so far,add yours