বিদেশে যুদ্ধ পরিস্থিতির জেরে চরম উৎকণ্ঠার প্রহর কাটছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের মহেন্দ্রগঞ্জ এলাকায়। কাজের সূত্রে দুবাইতে রয়েছেন এই এলাকার বাসিন্দা দীপক চন্দ্র আর্য। যুদ্ধকালীন পরিস্থিতির মাঝেই ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। তবে সেখানকার উত্তপ্ত পরিস্থিতির বর্ণনা শুনে দীপকের পরিবার এখন গভীর আতঙ্কে নিমজ্জিত।
দীপকের পরিবারের পাশাপাশি দুশ্চিন্তা ছড়িয়েছে মন্দিরতলা এবং চক ফুলডুবি এলাকাতেও। জানা গেছে, সাগরের এই সমস্ত এলাকা থেকে বেশ কিছু যুবক বর্তমানে দুবাইতে আটকে রয়েছেন। প্রিয়জনদের নিরাপত্তা এবং তাদের দ্রুত ফিরে পাওয়া নিয়ে প্রশাসনের কাছে কাতর আবেদন জানিয়েছে পরিবারগুলি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সক্রিয় হয়েছে সাগর ব্লক প্রশাসন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে:ব্লক অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
বিদেশে আটকে থাকা যুবকদের বর্তমান অবস্থান এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন আধিকারিকেরা।
আতঙ্কিত পরিবারগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ব্লক প্রশাসনের প্রতিনিধিরা।
প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, আটকে পড়া যুবকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য উচ্চপর্যায়ে সমস্ত ধরনের চেষ্টা চালানো হচ্ছে। দীপক সহ অন্যান্য যুবকদের দ্রুত ঘরে ফেরার প্রতীক্ষায় দিন গুনছেন পরিজনেরা।


Post A Comment:
0 comments so far,add yours