চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। প্রকাশের দিন পর্যন্ত যত নিষ্পত্তি হবে, তা প্রকাশ করা হবে। সিইও দফতর সূত্রে খবর, এমন গতিতে নিষ্পত্তি হলে ভোটের আগে কাজ শেষ হয়ে যেতে পারে।


অবশেষে স্বস্তিতে শশী, নির্বাচন কমিশন সূত্রে মিলল খবর

চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর এবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার অপেক্ষা। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন ওই তালিকা প্রকাশ না করেই ভোট ঘোষণা করা হল? প্রার্থী তালিকায় নাম আছে, এমন অনেকের নাম এখনও ভোটার তালিকায় ওঠেনি। এমনকী রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজার নামও ছিল না সেই তালিকায়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। ইতিমধ্যেই সিপিএম একটি মামলাও করেছে এই প্রশ্ন তুলে। অবশেষে এল স্বস্তির খবর।

চূড়ান্ত তালিকায় শশী পাঁজার নাম ছিল না। তবে নির্বাচন কমিশন সূত্রে খবর, শশী পাঁজার নিষ্পত্তি হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানাল সিইও দফতর। ফলে মনোনয়ন জমা দেওয়ার আগে স্বস্তি পেলেন শশী পাঁজা।

কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত বিবেচনাধীন ২৩ লক্ষ ৩০ হাজার ভোটারের নামের নিষ্পত্তি করেছেন বিচারকরা। নিষ্পত্তি করার গতি আগের থেকে বেড়েছে। এখন এক দিনে প্রায় ২ লক্ষ করে নাম নিষ্পত্তি হচ্ছে। সফটওয়্যারে কাজ চলছে বলে জানা গিয়েছে।

চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। প্রকাশের দিন পর্যন্ত যত নিষ্পত্তি হবে, তা প্রকাশ করা হবে। সিইও দফতর সূত্রে খবর, এমন গতিতে নিষ্পত্তি হলে ভোটের আগে কাজ শেষ হয়ে যেতে পারে।

সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসার হিসেবে বিচারকরা নাম নিষ্পত্তির কাজ করছেন। ভোটের দফার আগেই তালিকা প্রকাশ হবে বলে জানা গিয়েছে। সুপ্রিম নির্দেশে ট্রাইব্যুনাল তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours