শেষ মুহূর্তে প্রত্যাঘাত করলেন ইংরেজ ব্যাটাররা। তাঁদের একটি ছক্কা গ্যালারিতে একজন মহিলার মুখে আঘাত করে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ম্যাচের শেষে আতশবাজি দিয়ে উদযাপন করা হল ইংল্যান্ডের জয়। সি গ্ৰুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে পৌঁছে গেল ইংল্যান্ড।
আদিল রশিদের এক ওভারে তিন ছক্কা মেরে ২১ রান ওঠার সঙ্গে সঙ্গেই যেন শব্দব্রহ্মে পরিণত হল ক্রিকেটের নন্দনকানন। তখনও ইতালির জয়ের জন্য প্রয়োজন দুই ওভারে ৩০ রান। ইডেনকে দেখে বোঝার উপায় নেই, বাইশ গজে আদৌ সূর্যরা নেমেছেন নাকি ইতালি ? প্রায় ২৪ হাজার দর্শক নাগাড়ে গলা ফাটালেন ইতালির জন্য। এই বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্স শুরু থেকেই আন্ডারডগদের সাফল্যকামনায় মেতে উঠছে। আজকেও তার অন্যথা হয়নি। শেষ মুহূর্তে পা না হড়কালে হয়ত ইংল্যান্ডকে হারিয়ে আজ অঘটন ঘটিয়ে দিতেই পারত আজ্জুরিরা।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ১৫ বলে ২৮ রান করলেন কলকাতার ঘরের ছেলে ফিল সল্ট। ইডেন তাঁর কাছে পয়া মাঠ। শেষ দুই বছরে আইপিএলে এই মাঠে কম সাফল্য পান নি তিনি। ২০ বলে ২৩ রান করেছেন পাওয়ারহিটার জেকব বেথেল। রান পান নি বাটলার। মাত্র ৩ রান করেই আউট হয়ে গিয়েছেন ইংল্যান্ড দলের এই তারকা। অধিনায়ক হ্যারি ব্রুক করেছেন ১৪ রান। সাত নম্বরে নেমে উইল জ্যাক্স ২২ বলে ৫৩ রানের ইনিংস না খেললে অসুবিধের সম্মুখীন হতে হত ইংল্যান্ডকে। শেষ মুহূর্তে প্রত্যাঘাত করলেন ইংরেজ ব্যাটাররা। তাঁদের একটি ছক্কা গ্যালারিতে একজন মহিলার মুখে আঘাত করে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জবাবে শুরু থেকেই লড়াই শুরু করেন জাস্টিন মোস্কা। ৩৪ বলে ৪৩ রানের ইনিংস খেলেছেন তিনি। আজ্জুরি অধিনায়ক হ্যারি মানেনটি ব্যর্থ। বেন মানেনটি পাল্টা লড়াই শুরু করেছিলেন। তাঁর ২৫ বলে ৬০ রানের ইনিংসে ভর করে একসময় অঘটনের স্বপ্ন দেখছিল ইতালি। গ্র্যান্ট স্টুয়ার্টও চেষ্টা করেছিলেন দ্রুত রান তোলার। তিনি করলেন ২৩ বলে ৪৫ রান। ১৯তম ওভারে স্যাম কারান দিলেন মাত্র ৫ রান। সেখানেই যেন কামব্যাকের আশা চূর্ণ হল আজ্জুরিদের। শেষ ওভার উইকেট মেডেন দিয়ে ইংল্যান্ডকে সুপার এইটে তুলে দিলেন জেমি ওভারটন। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন তিনি। জোফ্রা আর্চার নিয়েছেন ২টি ও স্যাম কারান পেয়েছেন ৩ উইকেট। ২০৩ রান তাড়া করতে নেমে ১৭৮ রানে শেষ ইতালির ইনিংস। ২৪ রানে ম্যাচ জিতে শেষ আটে জায়গা করে নিল ইংল্যান্ড।


Post A Comment:
0 comments so far,add yours