শিবরাত্রিতে গঙ্গাসাগরে ভক্তের ঢল: পুণ্যতোয় নিয়ে শিবালয়ের পথে কয়েকশ পুণ্যার্থী


আজ পবিত্র মহা শিবরাত্রি। দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতেছে সারা দেশ। এই বিশেষ তিথিতে শিবলিঙ্গে জল ঢালার জন্য সাগরদ্বীপে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। আজ সন্ধ্যা থেকেই বিভিন্ন শিব মন্দিরে চলবে জল অভিষেক, আর সেই লক্ষ্যেই গঙ্গাসাগরের তটে ভিড় জমিয়েছেন কয়েকশ ভক্ত।
সকাল থেকেই পুণ্যার্থীরা গঙ্গাসাগরের পবিত্র সঙ্গমে স্নান সেরে ঘটি ও বাঁকে জল ভরে যাত্রা শুরু করেছেন। জানা গেছে, এই ভক্তরা সাগরতট থেকে পবিত্র জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে পৌঁছাবেন গঙ্গাসাগরের বিভিন্ন প্রান্তের শিবালয়গুলোতে। কঠোর নিষ্ঠা ও ভক্তিভরে দীর্ঘ পথ অতিক্রম করে রাতে তাঁরা মন্দিরে পৌঁছে মহাদেবের মাথায় সেই পবিত্র জল অর্পণ করবেন।

স্থানীয় মন্দির কমিটিগুলো ভক্তদের ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। শিবরাত্রি উপলক্ষে গঙ্গাসাগর জুড়ে এখন সাজ সাজ রব, বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে ‘হর হর মহাদেব’ ধ্বনি।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours