গঙ্গাসাগরে শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুন: ভস্মীভূত বসতবাড়ি


দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেল একটি পরিবার। স্থানীয় বিষ্ণুপুর এলাকায় বিমলেন্দু জানা নামে এক ব্যক্তির বসতবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে বিমলেন্দু বাবুর বাড়িতে হঠাৎই আগুন লাগে। প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।

 খড়ের চাল ও দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত বিধ্বংসী রূপ নেয়। ধোঁয়া ও আগুনের শিখা দেখে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও শেষ রক্ষা হয়নি। আগুন নেভানোর আগেই আসবাবপত্র, নথিপত্র-সহ সম্পূর্ণ ঘরটি ভস্মীভূত হয়ে যায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours