প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপচি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে ছিল তামিলনাড়ুর একটি মামলার শুনানি। সেই মামলাতেই এই প্রশ্ন উঠেছে। উল্লেখ্য়, ভোটমুখী বাংলায় সদ্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার, যাতে বেকারভাতা হিসেবে দেওয়া হবে নগদ টাকা।
ভোটের আগেই নগদ টাকা দেওয়ার স্কিম!', বড় প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট
রাজ্য সরকার বা কোনও রাজনৈতিক দলের দান-খয়রাতির রাজনীতি নিয়ে আগেও প্রশ্ন উঠেছে আদালতে। আর এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মুখে সেই দান-খয়রাতি নিয়ে বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। কেন ভোটের আগে নগদ টাকা দেওয়ার স্কিম চালু করা হয়, সেই প্রশ্ন তুলল প্রধান বিচারপতির বেঞ্চ।
ভোটের আগে কেন বিভিন্ন রাজ্যের সরকার এভাবে দান-খয়রাতির স্কিম ঘোষণা করে, সেই প্রশ্নই উঠল বৃহস্পতিবার। এর ফলে দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন ধাক্কা খাবে বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। এভাবে আদতে তোষণা করা হচ্ছে বলেই মন্তব্য করেছে আদালত।


Post A Comment:
0 comments so far,add yours