কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়ায় ভোট হতে পারে একসঙ্গে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে একসঙ্গে ভোট হতে পারে। অন্যদিকে অশান্তি প্রবণ ৫ জেলায় বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের।

২ মার্চ হতে পারে ভোট ঘোষণা, তিন দফাতে নির্বাচন: সূত্র
ফাইল ফোটো

এসআইআর প্রক্রিয়া শেষ হতেই যে ভোট ঘোষণা হয়ে যাবে তা নিয়ে তা কার্যত সময়ের অপেক্ষাই। এরইমধ্যে শোনা গিয়েছিল এক দফাতেই ভোট করাতে প্রস্তুত রয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এখন নতুন যে খবর আসছে তাতে জানা যাচ্ছে ২ মার্চ বাংলার জন্য হয়ে যেতে পারে ভোট ঘোষণা। ৩ দফাতেই হতে পারে এবারের বিধানসভা ভোট। সূত্রের খবর এমনটাই। অন্যদিকে এক দফাতে ভোট হতে পারে উত্তরবঙ্গের ৮ জেলায়। অন্যদিকে ২ দফায় ভোট হতে পারে দক্ষিণবঙ্গে। 

কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়ায় ভোট হতে পারে একসঙ্গে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে একসঙ্গে ভোট হতে পারে। অন্যদিকে অশান্তি প্রবণ ৫ জেলায় বিশেষ নজর রয়েছে নির্বাচন কমিশনের। বিশেষ নজর মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, কোচবিহারে বিশেষ নজর থাকছে কমিশনের। একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনাতেও বিশেষ নজর থাকছে বলে কমিশন সূত্রে খবর। 

 গড়িয়াহাটের দিকে যাচ্ছিল অটো, থামিয়ে সার্চ করতেই চোখ কপালে পুলিশের
ইতিমধ্যেই রাজ্যের নির্বাচন কমিশনের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনে ভোটের দফা কমানোর জন্য আবেদন জানানো হয়েছিল। এখন তিন দফাতে আদৌও ভোট হয় কিনা তা অনেকটাই নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে। ওয়াকিবহাল মহলের বড় অংশের মতে, হাতে কেন্দ্রীয় বাহিনী কত থাকছে, কোথায় কোথায় মোতায়েন সম্ভব, স্পর্শকাতর বুথগুলির অবস্থা কী থাকছে তার উপরেও অনেকটাই এই সিদ্ধান্তের ছাপ থাকবে। কারণ, শান্তিপূর্ণ ভোট করতে হলে অবশ্যই পর্যাপ্ত বাহিনীর প্রয়োজন হবে। এখন পর্যাপ্ত বাহিনী পাওয়া গেলে তবেই ভোটের দফা কমানো সম্ভব হবে। এই সমস্ত বিষয় নিয়েই রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে বসছেন। সেখান থেকে গ্রিন সিগন্যাল পেলে তবেই ভোটের দফা কমানো যেতে পারে বলে মনে করা হচ্ছে। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours