লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধিতে খুশির জোয়ার সাগরে: সবুজ আবির ও মিষ্টি মুখে বর্ণাঢ্য মিছিল
পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি পাওয়ায় খুশির হাওয়া রাজ্যজুড়ে। বাংলার মা-বোনেদের আর্থিক স্বনির্ভরতা ও অদম্য শক্তি জোগাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজ এক বর্ণাঢ্য মিছিল ও আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হলো গঙ্গাসাগরের রুদ্রনগর এলাকায়। সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বানে আয়োজিত এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘লক্ষ্মী এলো ঘরে: উন্নয়নের পাঁচালী’। এদিন এলাকার কয়েক হাজার মানুষ মিছিলে সামিল হন।
মিছিলে অংশগ্রহণকারীরা সবুজ আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন। মুখ্যমন্ত্রীর এই জনমুখী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে চলে মিষ্টি মুখ পর্ব। বাংলার উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করেন উপস্থিত জনতা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলা পরিষদের অন্যতম সদস্য সন্দীপ কুমার পাত্র, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ সাগর ব্লকের একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ। নেতৃত্বরা জানান, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বাংলার মহিলাদের সম্মানের কথা ভাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের এই অনুদান বৃদ্ধি শুধু টাকা নয়, এটি মা-বোনেদের প্রতি জননেত্রীর ভালোবাসার অঙ্গীকার। আজ সাগরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথে নেমে সেই আনন্দ ভাগ করে নিলেন।"


Post A Comment:
0 comments so far,add yours