কাকদ্বীপ এর কালনাগিনী খালের করুন অবস্থা, ক্ষমশ দুর্গন্ধ ছড়াচ্ছে কাকদ্বীপ ময়


মুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত দক্ষিণ ২৪ পরগনা ব্লকের কাকদ্বীপ শহর এবং এই শহরের মধ্যে থেকে বয়ে গেছে কালনাগিনী খাল। কিছুদিন ধরে প্রচুর পরিমাণে দুর্গন্ধে প্রায় দম আটকে যাওয়ার মত অবস্থা কাকদ্বীপবাসীর। একাংশ দাবি করছেন মূলত দূষণ থেকেই হচ্ছে এই গন্ধ এবং এটি বেশিভাগ ক্ষেত্রে ভাটার সময় বেশি বোঝা যায় ও খালের জল কালো হয়ে যায়।

আগে এই খালের মাধ্যমেই উপকূল এলাকা গুলিতে যাতায়াত করতেন বহু মানুষ। এমনকি এই খালের থেকে গঙ্গাসাগর মেলা লঞ্চ ছাড়া হতো। এখন সেই খাল হয়ে দাড়িয়েছে ময়লা ফেলার জায়গা। কাকদ্বীপ এর চৌরাস্তার মোড়ের পাশে ছোট ফুট ব্রিজের ওপর থেকে প্রতিদিন ময়লা ফেলা হচ্ছে এই খালে।

বাইট - ময়লা ফেলতে আসা একজন 

এই বিষয়ে পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য সৌম্য কান্তি জানা জানান, কালনাগিনী নদী কাকদ্বীপ এর একটি ঐতিহাসিক নদী যেটা আদি গঙ্গার শেষ ধারা হিসেবে ধরা হয় এবং এটি কাকদ্বীপ শহর ঘুরে সমুদ্রে মিলিত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে এই নদীটি ধীরে ধীরে খাল থেকে এখন নালায় পরিণত হয়েছে এবং মানুষই এটিকে এই অবস্থায় পরিণত করেছে। কালনাগিনী নদী একটু দ্বিমুখী নদী অর্থাৎ তার একটি মুখ মুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত এবং অপর একটি দিক গোবদিয়া নদীর সাথে যুক্ত যার ফলে এই নদীতে জোয়ারের সময় দুই দিক থেকে জল ঢোকে মুরিগঙ্গার দিকে পলি বেশি হওয়ার কারণে নদীর জল সেভাবে বেরোতে পারেনা যার ফলে এই নদীতে ফেলা ময়লা আবর্জনা নদীতেই রয়ে যাচ্ছে। জোয়ারের সময় জল বেড়ে যাওয়ার ফলে ময়লা জলের গন্ধের সাময়িক স্বস্তি মিললেও ভাটার পর আবার একই দুর্গন্ধের ভোগান্তি পোয়াতে হচ্ছে
 কাকদ্বীপ শহর বাসীকে। 


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours