১ এপ্রিল থেকে যুব সাথী প্রকল্প চালু করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্ন থেকে সমস্ত জেলাশাসক দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। ২৯৪ টি বিধানসভায় ক্যাম্প করবে রাজ্য সরকার। প্রতেকটি ক্যাম্পে চারটে দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন।


 আরজি করে ভাঙচুরের ঘটনায় সোমবার আদালতে আত্মসমর্পণ করবেন মীনাক্ষীরা
সকাল থেকেই লম্বা লাইন বাঁকুড়ায়


আজ থেকে শুরু হচ্ছে যুবসাথী প্রকল্পের আবেদনপত্র গ্রহণ। বাঁকুড়া পুরসভা এলাকায় এডোয়ার্ড মেমোরিয়াল হলে এই আবেদনপত্র গ্রহণের শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছেন বেকার যুবক-যুবতীরা। তাঁদের দাবি তাঁরা চান, কিন্তু রাজ্যে কর্মসংস্থানের কোনও দিশা তাঁরা দেখতে পাচ্ছেন না। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যুবসাথী প্রকল্প ঘোষণা করায় তাঁরা তার সুযোগ নিতে হাজির হয়েছেন।



সোমে আদালতে আত্মসমপর্ণ করবেন মীনাক্ষী, দেবাঞ্জনরা, কেন?
সোমবার শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করবেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, এসএফআই-র রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে-সহ কয়েকজন।
২০২৪ সালে আরজি করে ডাক্তারি পড়ুয়াকে নৃশংভাবে ধর্ষণ ও খুনের ঘটনার কয়েকদিন পর ১৫ অগস্ট আরজি করে ভাঙচুর চালানো হয়। ওই ঘটনায় মীনাক্ষী, দেবাঞ্জন-সহ বেশ কয়েকজন CPM নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
সেই মামলায় সোমবার মীনাক্ষীরা শিয়ালদহ আদালতে আত্মসমর্পণ করবেন।


লাঠি দিয়ে মারের পর মার, সঙ্গে ঘাড়ধাক্কা, স্বামীকে আগলানোর চেষ্টা স্ত্রীর, বেকার ভাতার আবেদনে গিয়ে আটক যুবক
স্বামীকে আঁকড়ে রেখেছেন স্ত্রী। কিন্তু পারছেন না। কারণ তাঁর স্বামীকে ঘিরে রেখেছে পুলিশ। কেউ মাথায় মারছে, কেউ পায়ে, কেউ গায়ে। মারের পর মার চলছে। বেকার ভাতা নিতে গিয়ে কার্যত জুটল লাঠ! ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই যুবককে আটক করেছে পুলিশ। কিন্তু কেন এমন হল?

বিস্তারিত পড়ুন: Chopra: লাঠি দিয়ে মারের পর মার, সঙ্গে ঘাড়ধাক্কা, স্বামীকে আগলানোর চেষ্টা স্ত্রীর, বেকার ভাতার আবেদনে গিয়ে আটক যুবক


যুবসাথী নিয়ে তীব্র আক্রমণ করে শীত কপাট বলেন, “বাংলার যুব সমাজ বুঝে গিয়েছে এখানে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এখন যুব সমাজকে বোকা বানাতে ভাতার ব্যবস্থা করা হয়েছে। কোনও রাজনৈতিক দল বিশেষ করে তৃণমূল তো এই টাকা বাড়ি থেকে দিচ্ছে না।”
বিজেপি বিধায়কের আরও দাবি, “আসলে আমাদের ট্যাক্সের টাকায় এই ভাতা দেওয়া হচ্ছে। যুব সমাজকে বলব, এভাবে চলবে। আপনাদের ভবিষ্যৎ আপনাদেরই তৈরি করতে হবে। পরিবর্তন আপনাদেরই নিয়ে আসতে হবে।”Yuba Sathi Prakalpa (1)
15 Feb 2026 01:09 PM (IST)
কতদিন করা যাবে আবেদন?
আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আবেদন জমা নেওয়ার কাজ। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন ব্লক অফিস সহ ডায়মন্ড হারবার বিধানসভার তিনটি শিবিরে সকাল থেকেই আবেদনকারীদের উপচে পড়া ভিড়।
এই প্রকল্পের অধীনে মাধ্যমিক পাস বেকার যুবক-যুবতীদের মাসিক ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। এদিন আবেদন কেন্দ্রগুলিতে দেখা যায় ৩০-৩৫ ঊর্ধ্ব বহু উচ্চশিক্ষিত যুবক-যুবতীও লাইনে দাঁড়িয়েছেন।
15 Feb 2026 01:03 PM (IST)
Yuva Sathi: ‘রোজ ২ লিটার পেট্রল লাগে বাইকে, কিছু তো সাহায্য হবে’, কেউ MA, কেউ BA-BSC, লাইনে দাঁড়িয়ে ভাতার আবেদন বাংলার বেকার ছেলেমেয়েদের
রবিবার থেকে শুরু হয়েছে ক্যাম্প। ১ এপ্রিল থেকে চালু হবে ‘যুবসাথী প্রকল্প‘। এই প্রকল্প অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক-যুবতীরা এই ভাতা পাবেন। আর সেই প্রকল্পে আবেদনের জন্যই আজ থেকে শুরু হয়ে টানা এগারো দিন চলবে ক্যাম্প। এ দিন, দেখা গেল জেলায়-জেলায় বসেছে ক্যাম্প চলছে। লাইনে দাঁড়িয়ে বেকার ভাতার জন্য আবেদন করছেন তরুণ-তরুণীরা। কলকাতা-সহ জেলায়-জেলায় একই ছবি।

বিস্তারিত পড়ুন: Yuva Sathi: ‘রোজ ২ লিটার পেট্রল লাগে বাইকে, কিছু তো সাহায্য হবে’, কেউ MA, কেউ BA-BSC, লাইনে দাঁড়িয়ে ভাতার আবেদন বাংলার বেকার ছেলেমেয়েদের

15 Feb 2026 11:37 AM (IST)
শিলিগুড়িতেও চলছে ক্যাম্প
শিলিগুড়িতে তিনটি ক্যাম্প শুরু হয়েছে আজ। প্রত্যেক ক্যাম্পেই ভিড় জমিয়েছে যুবরা। বাঘাযতীন পার্ক ছাড়াও শক্তিগর এবং আর্যসমিতি হলে বসেছে শিবির।
তৃণমূলের সহায়তা ক্যাম্পে হাজির কাউন্সিলর অভয়া বসু। তিনি বলেন, কাজের অভাব নেই, কাজ করার মানুষের অভাব আছে। ভাতা স্থায়ী সমাধান নয় ঠিকই। কিন্তু গরিব ছেলেমেয়েরা ভাতা পেলে পরিবার চালাতে সুবিধা হবে। Siliguri Camp
15 Feb 2026 10:24 AM (IST)
২৯৪টি বিধানসভা এলাকায় ক্যাম্প
১ এপ্রিল থেকে যুব সাথী প্রকল্প চালু করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্ন থেকে সমস্ত জেলাশাসক দের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী।
২৯৪ টি বিধানসভা এলাকায় ক্যাম্প করবে রাজ্য সরকার। প্রতেকটি ক্যাম্পে চারটে দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours