লকেট বা ব্রেসলেট (Promise Jewelry)– প্রতিশ্রুতির প্রতীক হিসেবে একটি লকেট, ব্রেসলেট বা আংটি দিতে পারেন। চাইলে তাতে নাম, তারিখ বা বিশেষ কোনও বার্তা খোদাই করিয়ে নিতে পারেন, তাতে আপনার কাছের মানুষের কাছে উপহারটি হবে আরও বেশি স্পেশাল।
মেমরি স্ক্র্যাপবুক– আপনাদের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর ছবি, ছোট নোট, টিকিট স্টাব বা স্মৃতিচিহ্ন দিয়ে তৈরি একটি স্ক্র্যাপবুক হতে পারে অসাধারণ একটি উপহার।
পার্সোনালাইজড ফ্রেম বা পোস্টার– একটি সুন্দর কাপল ফটো ফ্রেম দিতে পারেন যেখানে থাকবে আপনাদের প্রিয় ছবি। এই উপহারটি ঘরের কোণায় রাখলে প্রতিদিন আপনার ভালোবাসার মানুষের এই বিশেষ দিনটির কথা মনে পরবে।
সারপ্রাইজ ডেট বা রোমান্টিক প্ল্যান– সব সময় উপহার মানেই বস্তু নয়। একটি রোমান্টিক সারপ্রাইজ ডেট, ক্যান্ডেললাইট ডিনার, বা প্রিয় জায়গায় ছোট্ট ভ্রমণের পরিকল্পনা করাও হতে পারে দারুণ একটি উপহার।
প্রতিশ্রুতির জার (Promise Jar) – একটি কাঁচের জারে ছোট ছোট কাগজে লিখে রাখুন আপনার প্রতিশ্রুতিগুলো। ডিজিটালের যুগে এই উপহার আপনার ভালোবাসার মানুষকে নিয়ে যাবে পুরনো দিনের ভালোবাসার যুগে।
নিজের হাতে বানানো কিছু, যেমন হ্যান্ডমেড কার্ড, চকলেট, বা ছোট কোনও ক্রাফট আইটেম সব সময়ের জন্যই শ্রেষ্ঠ উপহার। কারণ তাতে থাকবে আপনার ভালোবাসার ছোঁয়া।


Post A Comment:
0 comments so far,add yours