সাগরদ্বীপে উৎসবের বোধন: খুঁটিপুজোর মাধ্যমে বর্ণাঢ্য 'গৌরাঙ্গ মহোৎসব'-এর সূচনা
পুণ্যভূমি সাগরদ্বীপে উৎসবের সুর বেজে উঠল। বুধবার কৃষ্ণনগর দক্ষিণ ঘোলাপাড়া বিনোদ মোড় এলাকায় শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সদনের উদ্যোগে আয়োজিত 'গৌরাঙ্গ মহোৎসব'-এর শুভ খুঁটিপুজো সম্পন্ন হলো। এদিন সকাল ১০ ঘটিকায় বৈষ্ণবীয় রীতি মেনে ও নামসংকীর্তনের মধ্য দিয়ে উৎসবের এই প্রাথমিক পর্বটি শুরু হয়।
মূল উৎসবটি শুরু হতে চলেছে আগামী ২৩শে ফাল্গুন, যা চলবে ২৫শে ফাল্গুন পর্যন্ত। আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই মহোৎসবে নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা এবং মহাপ্রসাদ বিতরণের ব্যাপক আয়োজন থাকছে। প্রতি বছরের মতো এবারও দেশ-বিদেশের বহু ভক্ত ও সাধু-সন্তদের সমাগম ঘটবে এই সাগরদ্বীপে।
আজকের এই খুঁটিপুজোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। উৎসব কমিটির সদস্যরা জানান, "খুঁটিপুজোর মাধ্যমেই আমরা উৎসবের মূল প্রস্তুতি শুরু করলাম। আশা করছি, এই মিলনমেলা ভক্তি ও আনন্দের এক অনন্য পরিবেশ তৈরি করবে।" বর্তমানে দ্বীপজুড়ে চলছে শেষ মুহূর্তের জোরকদমে প্রস্তুতি।


Post A Comment:
0 comments so far,add yours