সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা, চাল ভর্তি এফসিআই এর লরি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল পুকুরে
সাত সকালের মর্মান্তিক দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেও ড্রাইভার খালাসী।
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের ঢোলাহাট থানার হেমচন্দ্র মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল ভর্তি এফ সি আই লরি বিদ্যুতের পোস্ট ভেঙে নিয়ে পড়ল পুকুরে।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায় কলকাতা থেকে চাল লোড করে রামগঙ্গার উদ্দেশ্যে লরিটি যাচ্ছিল চাল আনলোড করতে এফসিআই গোডাউনে। হঠাৎ সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি বিদ্যুৎ পোস্ট ভেঙ্গেই পুকুরে পাল্টি খায়।
ড্রাইবার খালাসী কোন রকমে প্রাণ বাঁচাতে জলে ঝাঁপ দিয়ে জীবন রক্ষা করে। ঘটনাস্থলে ঢোলা থানার পুলিশ।


Post A Comment:
0 comments so far,add yours