স্টল বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ অস্বীকার করেন তিনি। আগেও তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছিল। সেই নির্দেশ মানেননি তিনি। এবার পদত্যাগ করলেন। ভোটের আগে তাঁর এই পদত্যাগ কোনও প্রভাব ফেলবে কি না, সেই প্রশ্ন উঠছে।

অনেকদিন ধরেই বলা হচ্ছে...', অভিষেকের নির্দেশে ইস্তফা পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষের

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। উঠছিল দুর্নীতির অভিযোগ। এবার পদত্যাগ করলেন কোচবিহারের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ঘোষ। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে পদত্যাগ করেছেন তিনি। শনিবার সকালে তিনি সদর মহকুমা শাসকের বাড়িতে যান ও পদত্যাগ পত্র জমা দিয়ে আসেন। অভিষেকের কথাতেই যে তিনি পদত্যাগ করেছেন, সে কথা জানিয়েছেন রবি ঘোষ নিজেই।


স্টল বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ অস্বীকার করেন তিনি। আগেও তাঁকে পদত্যাগ করতে বলা হয়েছিল। সেই নির্দেশ মানেননি তিনি। এবার পদত্যাগ করলেন। ভোটের আগে তাঁর এই পদত্যাগ কোনও প্রভাব ফেলবে কি না, সেই প্রশ্ন উঠছে।



বালোচিস্তানে কলকাঠি নাড়ছে চিন? বড় ভারতের উপর চাপ বাড়িয়ে ফেব্রুয়ারিতে কী পরিকল্পনা লালফৌজের?

কোচবিহারে সব আসনেই জয়? তৃণমূলকে ধরাশায়ী করার হুঙ্কার দিলীপের
'ব্রেন ফেটে রক্ত বেরচ্ছে, ডান হাতটা মাথায় উঠে গেল...', সেদিনের কথা মনে করালেন মমতা
জানা যাচ্ছে, সম্প্রতি কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক মেসেজ পাঠিয়ে রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করতে বলেছিলেন। বিষয়টি নিয়ে সরাসরি সংবাদমাধ্যমে বিবৃতি দিয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের শীর্ষ নেতৃত্ব তাঁকে পদত্যাগ করতে বললে তবেই তিনি পদত্যাগ করবেন।


এরপর কেটে গিয়েছে অনেকদিন। ইতিমধ্যে কোচবিহার সফর করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জেলা নেতৃত্বকে বার্তা দিয়েছিলেন, যাতে রবীন্দ্রনাথ ঘোষকে নিয়ে একসঙ্গে চলা হয়। এরপর হঠাৎ তার পদত্যাগের জল্পনা তৈরি হয়। জানা গিয়েছে, শুক্রবার অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় তাঁর। তারপরই পদত্যাগের এই সিদ্ধান্ত। উল্লেখ্য, আগামী ১৩ জানুয়ারি কোচবিহারে সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। তার আগেই এই পদত্যাগ।

পদত্যাগ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “অভিষেক নির্দেশ দিয়েছেন। আমি দলের অনুগত সৈনিক। জানি না কেন পদত্যাগ করতে বলা হল, অনেকদিন থেকেই বলা হচ্ছিল।” তৃণমূল নেতা পার্থ প্রতীম রায় বলেন, “রবীন্দ্রনাথ ঘোষ দলের অনুগত সৈনিক। দলের নির্দেশ মেনে পদত্যাগ করেছেন তিনি। দল যে নির্দেশ যখন দিয়েছে সে সব নির্দেশ যথাযথভাবে পালন করেছেন।”

কোচবিহার জেলায় উদয়ন গুহ ও অভিজিৎ দে ভৌমিক গোষ্ঠীর বিরোধী বলে পরিচিত রবি ঘোষ। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “রাজনীতি মানে যে ব্যবসা, সেটা তৃণমূলকর্মীদের বোঝানো হয়েছে। রবীন্দ্রনাথ ঘোষ পুরনো দিনের কর্মী। তাঁদের মানসিকতা কী হবে, তা তাঁরাই বলবেন।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours