মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে জোয়ার এসেছে। সেই ধারা বজায় রেখে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের মুড়িগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হলো নতুন রাস্তার কাজ।
পথশ্রী-৪ প্রকল্পের অধীনে হরিদাসের মোড় ভায়া বটতলা থেকে জুম্মা মসজিদ পর্যন্ত দীর্ঘ ২৪১০ মিটার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করা হলো। সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিলান্যাস করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। দীর্ঘ প্রতীক্ষিত এই রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। মন্ত্রী জানান, এই রাস্তাটি তৈরি হলে এলাকার যাতায়াত ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তি দূর হবে। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন: সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি।
পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রলয় কান্তি বারিক। মুড়িগঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল দাস। উপপ্রধান শিবশঙ্কর রঞ্জিত। এছাড়াও পঞ্চায়েতের অন্যান্য সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কর্মসূচিতে অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুততার সাথে গুণমান বজায় রেখে এই রাস্তার কাজ সম্পন্ন করা হবে।


Post A Comment:
0 comments so far,add yours