গভীর সমুদ্রে ভেসে থাকা এক বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। জানা যায়, ভারতীয় নৌসেনার জাহাজ ‘কমলাদেবী’ ২২ বছর বয়সী ওই বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করেছে। উদ্ধারের পর তাঁকে ফের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, আন্তর্জাতিক জলসীমার কাছে জাহাজে করে টহল দিচ্ছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। টহলরত জওয়ানরা ভারতীয় জলসীমার ভিতরে একজনকে ভাসতে দেখেন। দ্রুত তাঁরা জাহাজ নিয়ে ওই ব্যক্তির কাছে গিয়ে পৌঁছান এবং বয়া ছুঁড়ে তাঁকে উদ্ধার করেন।
২২ বছর বয়সী ওই মৎস্যজীবী কীভাবে সমুদ্রে ভেসে এলেন, তা জানা যায়নি। উপকূলরক্ষী বাহিনীর প্রাথমিক অনুমান, মাছ ধরার সময় সম্ভবত তিনি নৌকা থেকে পড়ে গিয়েছিলেন। প্রাথমিক চিকিৎসায় তাঁকে সুস্থ করে তোলা হয়। মৎস্যজীবীকে উদ্ধারের ছবি ভারতীয় উপকূল রক্ষী বাহিনী তাদের ফেসবুকে পোস্ট করে। সামাজিক মাধ্যমে এই পোষ্টের পরেই ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর এই কাজের প্রশংসা করেছেন ভারতীয়রা। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর এই পদক্ষেপে দুদেশের আন্তরিক সম্পর্ক আরো অটুট হবে বলে মনে করছেন অনেকেই।


Post A Comment:
0 comments so far,add yours