গঙ্গাসাগরে 'উন্নয়নের পাঁচালী'র শুভ সূচনা করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে এবং রাজ্যের গৌরবোজ্জ্বল ১৫ বছর পূর্তি উপলক্ষে আজ, গঙ্গাসাগরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো 'উন্নয়নের পাঁচালী' কর্মসূচির। দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের ৯টি অঞ্চলে ৯টি ট্যাবলোর শুভ সূচনা করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।

বাংলার গত দেড় দশকের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, প্রতিটি জেলায় আজ থেকে এই 'উন্নয়নের পাঁচালী'র শুভ সূচনা করা হলো। গঙ্গাসাগরে যে ৯টি ট্যাবলো শুরু হলো, সেগুলি আগামী এক মাস ধরে ৯টি অঞ্চলের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে।
এই ট্যাবলোর মাধ্যমে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প, যেমন কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এবং এলাকার পরিকাঠামো উন্নয়নের চিত্র তুলে ধরা হবে। এই উপলক্ষে স্থানীয় মানুষজনের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। মন্ত্রীর কথায়, সরকার মানুষের দোরগোড়ায় উন্নয়নের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং এই 'উন্নয়নের পাঁচালী' সেই প্রচেষ্টারই অংশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours