মেটিয়াবুরুজে জনস্রোত, 'বাংলা বাঁচাও যাত্রা'র সমর্থনে সিপিআই(এম)-এর মহামিছিল

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সিপিআই(এম)-এর ঘোষিত 'বাংলা বাঁচাও যাত্রা' কর্মসূচির সমর্থনে সোমবার সন্ধ্যায় মেটিয়াবুরুজের রাজপথে নামল লাল ব্রিগেড। এসআইআর (Special Investigation Report) আবহের মধ্যে যখন বঙ্গ রাজনীতিতে পারদ ক্রমশ চড়ছে, তখন এই মহামিছিলের মধ্য দিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক অবস্থান আরও একবার স্পষ্ট করল আলিমুদ্দিন স্ট্রিট।

সিপিআই(এম) মেটিয়াবুরুজ এরিয়া কমিটির উদ্যোগে এই মিছিল শুরু হয় বটতলা লাইব্রেরী থেকে। আকড়া রোড ধরে বটতলা মোড় হয়ে মিছিলে হাঁটেন শত শত কর্মী-সমর্থক। মেটিয়াবুরুজ থানার মোড়ে গিয়ে এই জনসমাবেশ শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক জামিরউদ্দিন মোল্লা, জেলা কমিটির সদস্য সুধাংশু দাস, সিপিএম নেতা মনিরুল ইসলাম-সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
মিছিল থেকে স্লোগান ওঠে শ্রমিক স্বার্থবিরোধী শ্রমকোড বাতিলের দাবিতে, দর্জি শিল্পে কর্মরতদের জীবন-জীবিকার নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারী সুরক্ষা এবং মূল্যবৃদ্ধি রোধের মতো জনজীবনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি নিয়ে সরব হন আন্দোলনকারীরা। পাশাপাশি, সম্প্রতি রাজ্যে ওয়াকফ আইন চালু করার বিরুদ্ধেও প্রতিবাদ জানান সিপিআই(এম) নেতৃত্ব। এই বিশাল জনসমাগম ভোটের আগে দলের 'কোমড়ের জোর' যাচাইয়ের একটি সফল ওয়ার্মআপ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours