রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ স্কুলে নতুন শ্রেণীকক্ষ ও সাইকেল স্ট্যান্ডের উদ্বোধন, উপস্থিত সাংসদ ও মন্ত্রী

দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ স্কুলের পরিকাঠামোয় যুক্ত হলো নতুন পালক। স্কুলের ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এদিন নবনির্মিত অতিরিক্ত শ্রেণীকক্ষ এবং একটি আধুনিক সাইকেল স্ট্যান্ডের শুভ উদ্বোধন করা হলো।
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। অতিথিরা ফিতে কেটে নতুন কক্ষ ও সাইকেল স্ট্যান্ডটির দ্বারোদঘাটন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, পরিচালন সমিতির সদস্য এবং উৎসাহী ছাত্র-ছাত্রীবৃন্দ।


সাংসদ বাপি হালদার জানান, গ্রামীণ এলাকার শিক্ষার প্রসারে পরিকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি। অন্যদিকে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সুন্দরবন এলাকার স্কুলগুলির মানোন্নয়নে সরকারের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। নতুন শ্রেণীকক্ষ পাওয়ায় পঠন-পাঠনের মান যেমন বাড়বে, তেমনি সাইকেল স্ট্যান্ডটি ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করবে বলে স্কুল কর্তৃপক্ষ আশাবাদী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours