আবারো বরসড়ো রেল দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল।
দক্ষিণ 24 পরগনা জেলার কুলপি বিধানসভার অধীনে আবার ঘটে গেল ট্রেন দুর্ঘটনা মূলত নিশ্চিন্তপুর করঞ্জলীর মাঝে একটি রাস্তা আছে। সেই রাস্তার মধ্যে দিয়ে যাতায়াত করে টোটো, অটো ,ম্যাজিক, মোটর ভ্যান, সহ থেকে শুরু করে যানবাহন। রেললাইন পারাপারের জন্য কোন গেট নেই। গেট না থাকার কারণেই বারবার ট্রেনের সামনে পড়তে হচ্ছে ম্যাজিক থেকে শুরু করে টোটো গাড়িদের।
বেশ কিছুদিন আগে ওই পথে একটি বালি বোঝায় মোটর ভ্যান রেল লাইনের উপর উঠে যায় গিয়ে ট্রেন এসে ওই মোটর ভ্যানের ধাক্কা মারি ঠিক তেমনি ঘটনা ঘটে যায় আজকের মূলত ট্রেন যখন আসছিল নিশ্চিন্তপুর করঞ্জলির মাঝে তখনই একটি টোটো রেল লাইন পার হচ্ছিল সেই সময় ট্রেন এসে পড়ে ট্রেনের দক্ষ পাইলটের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল টোটো এবং টোটো তে থাকা যাত্রীদের। স্থানীয় সূত্রে জানা যায় ট্রেন যখন আসে রেল গেট না থাকার কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে। রেল গেট যদি থাকতো তাহলে বারবার এই দুর্ঘটনা ঘটতো না।


Post A Comment:
0 comments so far,add yours