বাংলাদেশের ৩২ জন মৎস্যজীবীকে স্বদেশে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করল ভারত সরকার।


তিন মাস পর ভারত থেকে বাংলাদেশে নিজের দেশে ফিরছে ৩২ জন বাংলাদেশি মৎস্যজীবি। সোমবার ফ্রেজারগঞ্জ বন্দর থেকে 32 জন বাংলাদেশী মৎস্যজীবী সহ একটি ট্রলারকে বাংলাদেশে ফেরত পাঠানোর সমস্ত প্রক্রিয়া শেষ করা হলো। এরপরই ফ্রেজারগঞ্জ বন্দর থেকে ওই সমস্ত মৎস্যজীবীকে নিয়ে যাওয়া হচ্ছে ভারতীয় জল সীমানায়। সূত্রের খবর, দু'দেশের উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতিতে ভারত বাংলাদেশ জলসীমান্তে ৩২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে হস্তান্তর করা হবে।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতীয় জলসীমানায় ঢুকে পড়ার অভিযোগে পরপর দুটি ট্রলার সহ মোট ৩২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে আটক করেছিল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। এদের মধ্যে মায়ের দয়া নামের বাংলাদেশি ট্রলারটিতে মোট ১৩ জন মৎস্যজীবী ছিলেন। অন্যদিকে আর একটি ট্রলারে ছিল ১৯ জন। অবশেষে প্রায় তিন মাস পরে ওই সমস্ত মৎস্যজীবী নিজের দেশে ফিরছে।


স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours