পথদুর্ঘটনায় আহত বাইক আরোহী চিকিৎসা পেলো সেবাশ্রয় ক্যাম্পে

দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে এক বাইক আরোহী বাইক নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক পথদুর্ঘটনায় আহত হয়, স্থানীয় মানুষরা সেই বাইক আরোহীকে উদ্ধার করে সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যায়। সেখানেই সেই বাইক আরোহীর চিকিৎসা হয়। সেবাশ্রয় ক্যাম্প থেকে বাইক আরোহীর এক্সিডেন্টের পরবর্তী চিকিৎসা খুবই ভালো হয়েছে, এমনটা দাবি করছে ওই বাইক আরোহীর পরিবার।


 অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সেবাশ্রয় ক্যাম্প ২ কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ডায়মন্ড হারবার এসে উদ্বোধন করেছিলেন  মানুষের মানুষের সেবার জন্য আর সেই ক্যাম্পে এক পথ চলতি বাইক আরোহী চিকিৎসা করে নিজের জীবন ফিরে পেলো। ওই ক্যাম্পে শুধু বাইক এক্সিডেন্ট নয় আরো বিভিন্ন রোগের চিকিৎসা হচ্ছে প্রতিদিন। এলাকার মানুষ বিনা পয়সায় চিকিৎসা সুবিধা পাচ্ছে ওই ক্যাম্প থেকে। এই ক্যাম্প হয়ে খুশি প্রকাশ করছেন এলাকার মানুষ।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours