গঙ্গাসাগরের হরিণবাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে গেল যাত্রী বোঝাই অটো গাড়ি 

কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর আসার সময় একটি অটো গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের হরিণবাড়ির কাছে একটি পুকুরে উল্টে পড়ে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সন্ধ্যা নাগাদ একটি অটো গাড়ি পাঁচ জন যাত্রী নিয়ে সাগরের কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরের দিকে আসছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে হরিণমারীর কাছে একটি পুকুরে গাড়িটি উল্টে পড়ে, এবং ওই গাড়িতে থাকা পাঁচ জন যাত্রীকে গাড়ি থেকে উদ্ধার করে এলাকাবাসী তাদের চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হসপিটালে পাঠানো হয়।
 পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটিকে পুকুর থেকে তোলা হয়।

তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই গাড়িতে থাকা পাঁচ জন যাত্রী কিছুটা চোট পেয়েছে বর্তমানে সবাই সুস্থ আছে তাদেরকে সাগর গ্রামীণ হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours