মন্দিরবাজার কেশবেশ্বর শিব মন্দিরে গঙ্গাজল ছড়া দিয়ে ও শিব লিঙ্গে পবিত্র করলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।


দক্ষিণ চব্বিশ পরগনা মন্দিরবাজার বিধানসভায় মন্দির বাজারে গতকালকের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্দির বাজারে এসে মিটিং করে। শুভেন্দু অধিকারী মন্দির বাজারে আসা মাত্রই, মন্দিরবাজার কেশবেশ্বর শিব মন্দিরের পুজো দেয়। শুভেন্দু অধিকারী পুজো দেওয়ায় মন্দিরবাজার কেশবের সময় শিব মন্দির অপবিত্র করেছে এবং শুভেন্দু অধিকারী যেই মাঠে মিটিং করেছিল সেই মাঠ কেউ অপবিত্র করেছে এমনটাই দাবি করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 


তাই আজ তার পাল্টা মিটিং করবে তৃণমূল কংগ্রেস আর ঠিক মিটিং এর আগে মন্দির বাজার ব্লক তৃণমূল কংগ্রেস যুব ও মন্দিরবাজার ছাত্র পরিষদের পক্ষ থেকে বিষ্ণুপুর আদি গঙ্গা থেকে জল এনে মন্দিরবাজার কেশবেশ্বর শিব মন্দির ও মাঠে জল ছড়া দিয়ে পুরো পবিত্র করে নিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় বিরোধী দলনেতা গদ্দার ও মীরজাফর, তাই মীরজাফর আসা মানে অপবিত্র হয়ে গিয়েছে মন্দিরবাজারের মাটি। গঙ্গাজল ছড়া দিয়ে মন্দির বাজারের মাটিকে প্রবিত্র করলো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours