শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা।
দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের
বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার
দশম বার! ২৫ বছরে দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ নিলেন নীতীশ। শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। শপথগ্রহণ করেছেন আগের মন্ত্রিসভায় নীতীশের দুই ডেপুটি, বিজেপির বিজয় সিন্হা এবং সম্রাট চৌধরি।
বুধবারই নীতীশকে বিহার বিধানসভায় এনডিএর নেতা হিসাবেও বেছে নেওয়া হয়েছে। তার পরেই বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে দেখা করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন নীতীশ। উল্লেখ্য, নীতীশ দশ বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী। মাঝের কয়েক মাস বাদ দিলে ২০০৫ সাল থেকে এখনও পর্যন্ত পটনার সিংহাসনে তিনিই। তবে মাঝের ২০ বছরে একাধিক বদল এসেছে। একাধিক বার জোট বদলেছেন তিনি। একাধিকবার সঙ্গী হিসাবে হাত বদল করেছেন। এবার তিনি শরিক হয়েছেন বিজেপির।
ক'দিন বাড়ি ছিলেন না, মঙ্গলবার রাতে ফিরেই বুধবার সকালে স্ত্রীকে 'গুলি', শিবপুরে আবাসনে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
শীতের উষ্ণতায় বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা 'নলেন গুড়ের সন্দেশ'
মুখ্যমন্ত্রী থাকাকালীন একের পর এক জনমুখী প্রকল্পের সূচনা করেছেন তিনি। প্রতিটি পরিবারকে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনডিএ সরকার। বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকদের সামাজিক নিরাপত্তা পেনশনের পরিমাণ ৪০০ থেকে বাড়িয়ে ১,১০০ টাকা করে দিয়েছেন। ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করেছে নীতীশ সরকার।


Post A Comment:
0 comments so far,add yours