লেবেল ক্রসিং এ মাল ভর্তি মেশিন ভ্যানে ট্রেনের ধাক্কা, মেশিনম্যান ছিটকে পড়ল প্রায় একশো ফুট দূরে

নিশ্চিন্তপুর রেল স্টেশনের ঢোকার মুখে বেলপুকুর থেকে জুমাইনস্কর বাজার যাওয়ার পথে লক্ষ্মী পাশা গ্রামের কাছে একটি ইমারতি দ্রব্য বোঝাই করা ইঞ্জিন ভ্যান রোডের ওপর রেললাইন পারাপারের সময় রেল লাইনের পাতের মধ্যে ইঞ্জিন ম্যানের চাকা আটকে যায়, এরপরে ট্রেন এলে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনভ্যানটি রেললাইনের পাশে ছিটকে যায় । 
ঘটনাস্থলে দুর্ঘটনা ঘটার আগের মুহূর্তেই ইঞ্জিন ভ্যানের চালক নিজের ইঞ্জিনভ্যান কে বাঁচানোর জন্য গামছা দেখিয়ে ট্রেন থামানোর সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু ট্রেনটি দ্রুত গতিতে আসার কারনে ইঞ্জিন ভ্যানটিকে ধাক্কা মারে, এর ফলে ইঞ্জিনভ্যান্টি ছিটকে গিয়ে রেললাইনের পাশে ভাঙাচোরা অবস্থায় পড়ে যায়। ভ্যানে থেকে সমস্ত ইমারতি দ্রব্য নষ্ট হয়ে যায়। এই ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে নিশ্চিন্তপুর এলাকায়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours