শুভেন্দু অধিকারীর পাল্টা সভাতে বিজেপিতে বড়সড় ভাঙন, একাধিক বিজেপি পঞ্চায়েত সদস্য, সদস্যা ও বিজেপি নেতা ও শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের যোগদান করে। 


দক্ষিণ 24 পরগনা মন্দিরবাজার বিধানসভায় মন্দির বাজারে গতকাল রাজ্যের বিরোধী দলনেতা সুরেন্দু অধিকারী সভা করেন। আজ পাল্টা সভা করেন তৃণমূল কংগ্রেস। সেই পাল্টা সভা থেকে একাধিক বিজেপির পঞ্চায়েত সদস্য সদস্যা ও বিজেপি নেতা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। মূলত কেন্দ্র সরকারের রাজ্যের বঞ্চনা ও এসআইআর মৃত্যুতে ধিক্কার সভা আয়োজন হয় মন্দির বাজারে। আর এই দীক্ষায় সবাই উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা, উপস্থিত ছিলেন সোনারপুর বিধানসভার বিধায়িকা লাভলী মৈত্র, উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি তথা মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার ও মথুরাপুর লোকসভার সংসদ বাপি হালদার ও মথরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানবেন্দ্র হালদার ও মন্দির বাজার ব্লক এবং পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে একাধিক নেতা-নেত্রীরা। 

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন অসীম সরদার পঞ্চায়েত সদস্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত।
সঞ্চিতা নস্কর চাঁদপুর চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েত সদস্যা।
বিকাশ প্রামানিক আচনা গ্রাম পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত সদস্য। 
সোমা রানী সরদার আইএসএফ পঞ্চায়েত সমিতির সদস্য।
জয়ন্ত প্রামানিক মন্ডল সভাপতি বিজেপির মন্দির বাজার।
বাপ্পা পন্ডিত বিজেপির বুথ সভাপতি রামনাথপুর। 
সিদ্ধেশ্বর সরদার বিজেপির অঞ্চল নেতৃত্ব গাববেরিয়া গ্রাম পঞ্চায়েত। 
এছাড়া প্রায় পাঁচশ জন বিজেপি কর্মী তারা তৃণমূল কংগ্রেসের যোগদান করে মূলত একটাই কারণ গতকালকের শুভেন্দু অধিকারী, যেভাবে কুক কথা ও কু মন্তব্যে করেছে তা তাদের কাছে অসম্মানযোগ্য তাই তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে। এছাড়া বিজেপি করে তারা কোন উন্নয়ন করতে পারেনি তাই তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours