বন্ধ হয়ে যাওয়া সিএএ ক্যাম্প চালুর পক্ষে সওয়াল করলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
মঙ্গলবার তিনি কাকদ্বীপের বন্ধ হয়ে যাওয়া ক্যাম্পে আসেন। এরপরই তিনি বলেন, "পুলিশ প্রশাসন এই ক্যাম্প কোনভাবে বন্ধ করতে পারেনা। বিষয়টি নিয়ে থানায় যাওয়া হবে। এছাড়াও এই ক্যাম্প করার জন্য প্রশাসনের কোনও অনুমতি লাগে না। আইনের কোথাও বলা নেই। এই ক্যাম্প চলবে।
এখানে ফর্ম ফিলাপের জন্য সামান্য কিছু খরচ লাগছে, যেটা অনলাইনের জন্য লাগছে সেটুকুই নেওয়া হয়েছে। এই খরচ বিজেপি দলের কোন নেতা বা নেত্রীরা নিচ্ছেন না। এফিডেভিট করা সহ কয়েকটি কাগজ তৈরি করার জন্য লাগছে" কাকদ্বীপে এসে এমনি মন্তব্য করলেন বিজেপি নেত্রী


Post A Comment:
0 comments so far,add yours