তিন দিন নিখোঁজ থাকার পর, এক যুবকের মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য মগরাহাট এলাকায়


পরিবার সূত্রে খবর তিন দিন নিখোঁজ থাকার পর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের উড়াল চাঁদপুর ঘোষপাড়া এলাকায় এক যুবকের দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য। মৃত যুবকের নাম দীপক ভুইয়া, রাস্তার কাজে বাঁকুড়া থেকে মগরাহাটে এসেছিলেন। মগরাহাট এলাকায় ঘোষপাড়ায় একটি বাড়িতে থাকতেন। পরিবারের অভিযোগ হেডফোন কেনার নাম করে সন্ধ্যায় তিন বন্ধুর সাথে দীপক ভুইয়া ধান পোতা এলাকায় মোবাইল দোকানে যান। তিনজন ফিরে এলে দীপক ভূঁইয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি।


 উড়াল চাঁদপুরে রাস্তার পিচের কাজ হচ্ছিল, সেখানে ওরা কাজে এসেছিল। অনেক খোঁজাখুঁজির পর পানা পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মগরাহাট থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য দীপকের তিন সঙ্গী রূপচাঁদ মোদী, রাজু মোদী ও বাপন মোদিকে আটক করেছেন মগরাহাট থানার পুলিশ। এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনা কি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মগরাহাট এলাকা জুড়ে। গোটা ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours