গঙ্গাসাগরের প্রস্তুতি তুঙ্গে: ৩০ কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গায় ড্রেজিং
আগামী ৮ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হতে চলা গঙ্গাসাগর মেলায় এবছর প্রায় দেড় কোটি পুণ্যার্থীর ভিড় হতে পারে। এই বিপুল জনস্রোত সামাল দিতে রাজ্য সরকার ও জেলা প্রশাসন জোরকদমে প্রস্তুতি শুরু করেছে।
এই প্রস্তুতির মূল কেন্দ্রবিন্দু হলো মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, পুণ্যার্থী পারাপার সহজ করতে রাজ্যের সেচ দপ্তর প্রায় ৩০ কোটি টাকা বাজেটে মুড়িগঙ্গা নদী ও বেনুবন ঘাট সংলগ্ন এলাকায় এই গুরুত্বপূর্ণ ড্রেজিং শুরু করেছে। এর ফলে ভেসেল চলাচল আরও মসৃণ হবে।
পুণ্যার্থীদের জন্য জলপথে ভেসেল এবং স্থলপথে বাস পরিষেবা বহুগুণ বাড়ানো হচ্ছে। নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, অতিরিক্ত আবাসন এবং বাফার জোন তৈরির কাজও দ্রুত চলছে। সব মিলিয়ে, সাগরসঙ্গম এক নতুন রেকর্ড গড়ার জন্য প্রস্তুত।


Post A Comment:
0 comments so far,add yours