আদালত সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত আদিলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ তুলেছিল পুলিশ। সেই ভিত্তিতে আদালতে তারা তথ্যও প্রদান করেন। কিন্তু তারপরেও রোখা গেল না আদিলের জামিন।

 প্রমাণ দিতে 'ব্যর্থ' পুলিশ! TMC কাউন্সিলর খুনের চেষ্টায় জামিন অভিযুক্ত আদিলের
ঘটনার দিনের ছবি

দেওয়া গেল না যথাযথ প্রমাণ। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে জামিন পেলেন কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ধৃত আদিল হোসেন। ১০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত। কিন্তু কেন আদিলকে অভিযুক্ত প্রমাণ করতে পারা গেল না?

আদালত সূত্রে জানা গিয়েছে, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের খুনের চেষ্টার মামলায় অভিযুক্ত আদিলের বিরুদ্ধে অস্ত্র সরবরাহের অভিযোগ তুলেছিল পুলিশ। সেই ভিত্তিতে আদালতে তারা তথ্যও প্রদান করেন। কিন্তু তারপরেও রোখা গেল না আদিলের জামিন। যথাযথ প্রমাণের অভাবে রেহাই দিতে হল তাকে। আদিলের মুক্তিতে ক্ষুব্ধ কাউন্সিলর। তবে এখনও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





পুলিশ সূত্রে জানা গিয়েছিল, আদিল বিহারের বাসিন্দা। তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টায় তিনি বন্দুক সরবরাহ করেছেন। এমনকি, ঘটনার দিনও স্কুটার নাকি তিনিই চালাচ্ছিলেন। উল্লেখ্য, শুক্রবার যখন আদিল জামিন পেলেন, তার ঠিক কয়েক ঘণ্টা আগে উত্তপ্ত হয়ে উঠল গুলশন কলোনি। সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত কাউন্সিলর অনুগামীদের লক্ষ্য করে চলল গুলি-বোমা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours