স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে হুগলির প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করা হয়েছিল।পরে তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু ওএমআর শিট উদ্ধার হয়। তখনই পুরসভায় নিয়োগে দুর্নীতি সামনে আসে। হুগলির এই প্রোমোটার বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে CBI-কে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট, জামিনের আবেদন খারিজ অয়ন শীলের
অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

 পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রোমোটার অয়ন শীলের জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি অতুল এস চান্দুকরের বেঞ্চ জানায়, ওএমআর শিটে কারচুপির অভিযোগ রয়েছে। হাজার হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করা হয়েছে। টাকা নিয়ে চাকরির অভিযোগ রয়েছে। একইসঙ্গে এদিন শীর্ষ আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে, ৩ মাসের মধ্যে ১৬টি পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত শেষ করতে হবে। ৩ মাস পর অয়নের আইনজীবীকেও জামিনের আবেদন জানানোর পরামর্শ দিয়েছে বেঞ্চ।

স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে হুগলির প্রোমোটার অয়ন শীলকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল। তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু ওএমআর শিট উদ্ধার হয়। তখনই পুরসভায় নিয়োগেও দুর্নীতি সামনে আসে। হুগলির এই প্রোমোটার বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অয়নের সংস্থা পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ওএমআরের দায়িত্বে ছিল। তারপর পুরসভায় নিয়োগেও গ্রেফতার করা হয় অয়নকে।



পাল্টা সিবিআইয়ের আইনজীবী বলেন, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে তদন্ত। ১৬টি পুরসভার তদন্ত প্রায় শেষ। বেশ কিছু ওএমআর শিট নকল করা হয়েছে। যাঁরা সেই কাজগুলো করেছেন, তাঁদের খোঁজ করছে সিবিআই।

এদিন বিচারপতিরা প্রশ্ন করেন, এই অয়ন শীলই ওএমআর শিট জালিয়াতির সঙ্গে যুক্ত ছিলেন কি না, যে মামলায় হাজার হাজার শিক্ষকের চাকরি গিয়েছে? জবাবে মিশা জানান, মামলার অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ‍্যায় জামিন পেয়েছেন।

শেষ পর্যন্ত বিচারপতিরা স্পষ্ট করে দেন, তদন্তের এই পর্যায়ে দাঁড়িয়ে তাঁরা অয়ন শীলকে জামিন দিতে আগ্রহী নন। ফলে মিশা যদি চান, তাহলে তাঁর মক্কেলের জামিনের আবেদন প্রত্যাহার করতে পারেন। ৩ মাস পর ফের আবেদন করতে পারবেন তিনি। এরপরই জামিনের আবেদন প্রত্যাহার করেন অয়ন শীলের আইনজীবী।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours