৯০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেল সিবিআই আদালত। তবে এখনই জেলমুক্তি হচ্ছে না পার্থর। কারণ এখনও হাইকোর্টে ঝুলে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। আদালতে শুনানি শেষ, তবে রায়দান স্থগিত রয়েছে।
পুজোর আগেই জামিন পার্থর! এবার কি তবে জেলমুক্তি?
পার্থ চট্টোপাধ্যায় (ফাইল ফোটো)
গ্রুপ সি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৯০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন সিবিআই আদালতে। সঙ্গে তাঁর ওপর একাধিক শর্তও আরোপ করা হয়েছে। তবে এখনই জেলমুক্তি হচ্ছে না পার্থর। কারণ এখনও হাইকোর্টে ঝুলে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। আদালতে শুনানি শেষ, তবে রায়দান স্থগিত রয়েছে।
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একগুচ্ছ মামলা ছিল। প্রায় প্রত্যেকটিতেই ইতিমধ্যে জামিন পেয়েছেন তিনি। এখন পর্যন্ত ঝুলে রয়েছে প্রাথমিকের মামলা। জামিনের জন্য ইতিমধ্যেই হাইকোর্টে আবেদন করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেই আবেদনের ভিত্তিতে শুনানিও শেষ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত স্থগিত রয়েছে রায়দান। এর আগে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত তাঁকে জামিন দিয়েছিল। প্রাথমিকের মামলায় জামিন পেলে, দীর্ঘদিন তিন বছরের জেলযাপনে এবার ছেদ পড়তে পারে।


Post A Comment:
0 comments so far,add yours