সরকারি বিদ্যালয়ে উন্মুক্ত পাঠাগার, পথ দেখাচ্ছে সরস্বতীপাড়া এফপি স্কুল। এই উন্মুক্ত পাঠাগার থেকে স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়াও তাদের অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা বই পড়ার সুযোগ পাবে।

সরকারিভাবে বিদ‍্যালয়গুলির লাইব্রেরির জন্য কিছু বই (NBT) পাওয়া গেলেও তার সংখ্যা সীমিত। সেই লাইব্রেরিতে ছোটরা গল্পের বই পড়বে, বিচরণ করবে কল্পলোকের জগতে এমন দৃশ্য যেন বারেবারে ফিরে আসে। আর এই ভাবনা থেকেই উদ্বোধন করা হয়েছে উন্মুক্ত পাঠাগারের।

সরস্বতীপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বোধিপীঠ পাঠাগারের সূচনায় উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় স্নেহজিৎ দে সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমন্তকুমার ঘোষ চেয়েছেন, তাই পেয়েছেন। তিনি দ্বারে দ্বারে ঘুরেছেন, কেউ মুখ ফিরিয়ে নেননি। বরং উজাড় করে দিয়েছেন সবাই। 

কচিকাঁচাদের মুখে হাসি ফোটাতে মথুরাপুর দক্ষিণ চক্রের সরস্বতীপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীমন্তকুমার ঘোষের নিরলস প্রচেষ্টায় আলোকিত হয়ে উঠেছে ছোট্ট একটি শিক্ষা প্রতিষ্ঠান। 

পাঠাগার ছাড়াও স্কুলে খোলা হয়েছে বড় আকারের স্মার্ট ক্লাসরুম‌। যার ফলে খুশি স্কুলের ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক-অভিভাবিকাগন। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক শ্রীমন্ত কুমার ঘোষ জানিয়েছেন, এই পাঠাগার সবার জন্য খোলা থাকবে। ফলে এখান থেকে উপকার পাবে সকলে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours