রায়দিঘিতে মৎস্যজীবীদের জালে লক্ষাধিক টাকার মাছ, খুশি মৎস্যজীবীরা

রায়দিঘিতে মৎস্যজীবীদের জালে পড়ল ৫০ টি নড়েভোলা মাছ। যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এই নড়েভোলা মাছগুলি 'প্রিয়াঙ্কা' নামের একটি মৎস্যজীবী ট্রলারের জালে পড়েছে। এই বিষয়ে খুশির জোয়ার বইছে ওই ট্রলারের মৎস্যজীবীদের মনে। মাছগুলি রায়দিঘি ঘাটে আনার পর নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মৎস্য আড়তে।


 ট্রলারে থাকা মৎস্যজীবী সূত্রে খবর এই মাছ আরও অনেক পড়েছিল, কিন্তু জাল ভারী হয়ে যাওয়ার কারণে কিছু মাছ পড়ে যায়। শেষ পর্যন্ত এই অবশিষ্ট মাছগুলিই নিয়ে আসা হয়, যার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। মাছগুলি রায়দিঘি ঘাট থেকে সরাসরি ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজার মৎস্যআড়তে নিয়ে যাওয়া হচ্ছে। প্রায় সাড়ে চার লক্ষ টাকায় সেগুলি বিক্রি করা হয়েছে।

স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours