দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের নামখানা থানা ও ফ্রেজারগঞ্জ উপকূল থানার অন্তর্গত ১৮টি দূর্গা পুজো কমিটির হাতে তুলে দেওয়া হল এক লক্ষ দশ হাজার টাকার করে চেক।
নামখানা বিডিও অফিসে অনুষ্ঠিত হয় এই চেক প্রদান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার সাহু, সাগর এসডিপিও। রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া পূজোর অনুদান পেয়ে খুশি উদ্যোক্তারা।
পুজো উদ্যোক্তাদের হাতে চেক প্রদানের পাশাপাশি পুজো কমিটি গুলোর জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয় প্রশাসনের তরফে। প্রতিটি মন্ডপে লাগাতে হবে আমাদের পারা আমাদের সমাধান কর্মসূচির ব্যানার। সেই সঙ্গে স্বাস্থ্য সচেতনতার ওপর ব্যানারও লাগাতে হবে মন্ডপে।


Post A Comment:
0 comments so far,add yours