এক বছর আগেও দেওয়া হয়েছিল নিয়োগের নির্দেশ। অভিযোগ, তারপরেও এসএসসি নিয়োগ করেনি। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। যদি তা আরও আগেই। এবার সেই মামলাতেই এই নির্দেশ হাইহোর্টের।

 উচ্চ প্রাথমিকের ১২৪১ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরুর নির্দেশ হাইকোর্টের
কলকাতা হাইকোর্ট

উচ্চ প্রাথমিকের ১২৪১ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্দেশ দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ১৪০৫২ টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার জন্য নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আটবার কাউন্সেলিংয়ের পরে এখনও ১২৪১ জন চাকরি পাননি বলে অভিযোগ। 

এক বছর আগেও দেওয়া হয়েছিল নিয়োগের নির্দেশ। অভিযোগ, তারপরেও এসএসসি নিয়োগ করেনি। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। যদি তা আরও আগেই। এবার সেই মামলাতেই এই নির্দেশ হাইহোর্টের। এদিকে পরীক্ষা হয়েছিল ২০১৫ সালে। তারপর থেকে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে চলছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির এই শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া। কিন্তু এখনও অধরা পুরো নিয়োগ প্রক্রিয়া। 



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours