আইসিডিএস সেন্টার অন্যত্র স্থানান্তরিত না করার প্রতিবাদে এলাকাবাসীদের বিক্ষোভ আইসিডিএস সেন্টারে সামনে।

দীর্ঘ 14 বছর ধরে রাম করচর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর উত্তরপূর্ব ঘোলা পাড়া এলাকায় নরেন্দ্র লক্ষ্মী আইসিডিএস সেন্টার দীর্ঘ 14 বছর ধরে চলে আসছে। কিন্তু হঠাৎ করে সেই আইসিডিএস সেন্টার অন্যত্র সরানো দাবিতে স্থানীয় পঞ্চায়েতের কাছে আবেদন জানায় এলাকাবাসীদের একাংশ। সেই খবর পাওয়ার পর ক্ষোভে ফেটে পড়ে ওই আইসিডিএস সেন্টার শিক্ষার্থীদের পরিবারের অভিভাবক অভিভাবীকারা। অভিভাবক অভিভাবিকা দের এবং গ্রামবাসীদের একাংশের দাবি দীর্ঘ 14 বছর ধরে যে জায়গায় আইসিডিএস সেন্টার চলে আসছে সেই জায়গায় আইসিডিএস সেন্টার চলুক।


 কিন্তু যেই জায়গায় আইসিডিএস সেন্টার দীর্ঘদিন ধরে চলে আসছে সেই জায়গায় আইসিডিএস সেন্টারের বেহাল দশা কার্যত ত্রিফল টাঙিয়ে চলে আইসিডিএস স্কুল। গ্রামবাসীদের দাবি এই আইসিডিএস স্কুলটি অন্যত্র না সরিয়ে নিয়ে গিয়ে এই স্থানে আইসিডিএস স্কুলটির সংস্কার করুক স্থানীয় প্রশাসন। গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র। তিনি বলেন, ওই আইসিডিএস সেন্টার টি এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে চলে আসছে ।প্রতিবেশী ব্যক্তিদের বাড়িতে মজুত রাখা হচ্ছে চাল, ডাল। অভিভাবকদের একাংশের অভিযোগ ওই জায়গায় বেহাল রাস্তা থাকার কারণে ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে অসুবিধা হচ্ছে ।এছাড়াও অভিভাবকরা অভিযোগ করেছে ওই আইসিডিএস সেন্টারে ২৫ থেকে ৩০ জন ছাত্রছাত্রীর নাম থাকলেও ১০ থেকে ১২ জনকে খাবার দেওয়া হয় এরপর বাকি ছাত্রদেরকে খাবার দেয়া হয় না। বিষয়টি নজরে আসার পর আমরা আইসিডিএস সেন্টারের সুপারভাইজারকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নজরে এনে পরিদর্শনে পাঠিয়েছি এবং দ্রুত এই যে সমস্যা সেই সমস্যার নিষ্পত্তি করার জন্য আপনাকে অনুরোধ জানিয়েছি। ১৪ বছর ধরে চলে আসা ঐ আইসিডিএস সেন্টারের আগামী দিনের ভবিষ্যৎ অথৈ জলে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours