ময়না-টুনটুনির পর কাক! উপাচার্যকে শিক্ষামন্ত্রী বললেন, ‘ময়ূরের পুচ্ছ পরলেই ময়ূর হয় না’
শনিবার সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, অভিরূপকে সেন্সর করার বিষয়ে। তার উত্তরে ব্রাত্য প্রথমে বলেন, "আমি জানি না ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে একজন ছাত্রকে এভাবে সেন্সর করা যায় কি না।"
এরপর তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি বলেন, "অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলছে বিশ্ববিদ্যালয় প্রায় শেষ। তারপর ছাত্রদের ধরে ধরে টার্গেট করা, প্রতিহিংসা মেটানো, এটা ছাত্র সমাজের পক্ষে দুঃশিন্তা এবং কলঙ্কের। সে কেয়ার টেকার হোক বা যাই হোক।"
ময়না-টুনটুনির পর কাক! উপাচার্যকে শিক্ষামন্ত্রী বললেন, 'ময়ূরের পুচ্ছ পরলেই ময়ূর হয় না'
শান্তাকে আক্রমণ ব্রাত্যর
কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে বেনজির আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। ‘কাক ময়ূরের পুচ্ছ পরলেই ময়ূর হয় না’ বলেও কটাক্ষ করলেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীকে সেন্সর করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় (CU)। সেই নিয়েই গর্জে উঠলেন ব্রাত্য। এই ঘটনায় ‘প্রতিহিংসাও’ দেখছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। উল্লেখ্য, শান্তাকে আক্রমণ এই প্রথম নয়। এর আগে ব্রাত্য বসু উপাচার্যকে বলেছিলেন ‘টুনটুনি-ময়না’ এমনকী, রাজ্যপাল সিভি আনন্দ বোস বিশেষ স্নেহ করেন বলেও কটাক্ষ করেছিলেন।
শনিবার সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, অভিরূপকে সেন্সর করার বিষয়ে। তার উত্তরে ব্রাত্য প্রথমে বলেন, “আমি জানি না ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে একজন ছাত্রকে এভাবে সেন্সর করা যায় কি না।” এরপর তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি বলেন, “অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলছে বিশ্ববিদ্যালয় প্রায় শেষ। তারপর ছাত্রদের ধরে ধরে টার্গেট করা, প্রতিহিংসা মেটানো, এটা ছাত্র সমাজের পক্ষে দুঃশিন্তা এবং কলঙ্কের। সে কেয়ার টেকার হোক বা যাই হোক।” তারপরই কাক-ময়ূরের প্রসঙ্গ টানেন তিনি।


Post A Comment:
0 comments so far,add yours