নির্যাতিতার দাবি, কয়েক মাস আগে প্রতিবেশী কাজের প্রলোভন দেখিয়ে প্রথমে কলকাতা নিয়ে যান। পরে কলকাতা থেকে সরাসরি নিয়ে যান মুম্বইতে। কিন্তু সেখানে নিয়ে গিয়ে কোনও কাজ না দিয়ে উল্টে তার উপর শারীরিক নির্যাতন শুরু করেন অভিযুক্ত।

কলকাতা টু মুম্বই, কাজের খোঁজে প্রতিবেশীর ফাঁদে পা দিয়ে নির্যাতনের শিকার
ধৃতকে আদালতে পেশ

কাজের প্রলোভনে প্রথমে কলকাতা, পরে মুম্বই নিয়ে যাওয়া। সেখানে নিয়ে গিয়ে বারবার ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। বনগাঁ থানায় দায়ের হওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার যুবক। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা গৃহবধূ। গুরুতর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।

নির্যাতিতার দাবি, কয়েক মাস আগে প্রতিবেশী কাজের প্রলোভন দেখিয়ে প্রথমে কলকাতা নিয়ে যান। পরে কলকাতা থেকে সরাসরি নিয়ে যান মুম্বইতে। কিন্তু সেখানে নিয়ে গিয়ে কোনও কাজ না দিয়ে উল্টে তার উপর শারীরিক নির্যাতন শুরু করেন অভিযুক্ত। অভিযোগ, মুম্বইতে থাকাকালীন বারবার তাকে ধর্ষণও করা হয় বলে অভিযোগ।





নির্যাতিতার বক্তব্য, “আমার কাজের প্রয়োজন ছিল। তাই ওর কথায় বিশ্বাস করেছিলাম। প্রথমে বলেছিল কলকাতায় কাজ মিলবে। কাজের খোঁজে কলকাতায় গিয়েছিলাম। তারপর বলল, এখানে কাজ নেই, মুম্বই যাবে। সেখানে নিয়ে গিয়ে আমার ওপর অত্যাচার ক
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours