নামখানা রেঞ্জ অফিসে নদী খাঁড়ির মৎস্যজীবীদের ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি।
বনদপ্তরের নামখানা রেঞ্জ অফিসে নদী খাঁড়ির মৎস্যজীবীদের ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি। মূলত নদী ও খাঁড়িতে যে সকল মৎস্যজীবীরা মাছ কাঁকড়া ধরে থাকেন তাদের বিএলসি বাতিলের প্রতিবাদে ও এই সকল ছোট নৌকার মৎস্যজীবীদের ওপর বনদপ্তরের লাগাতার ফাইন চাপানোর বিরুদ্ধে এই আন্দোলন।
নামখানা ব্লকের বিভিন্ন প্রান্তের নদী ও খাঁড়ির প্রায় আড়াইশ মৎস্যজীবী বনদপ্তরের নামখানা রেঞ্জ অফিসে ডেপুটেশন জমা দেয় এবং বিক্ষোভ দেখায়। দ্রুত বিএলসি ফিরিয়ে দেওয়া না হলে এবং অনৈতিকভাবে ফাইন নেওয়া বন্ধ না হলে আগামী দিনের এই আন্দোলন আরব বৃহত্তর আকার নেবে বলে হুঁশিয়ারি আন্দোলনকারী মৎস্যজীবীদের।
ষ্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours