আবারো গঙ্গাসাগরে নদী বাঁধে ধস আতঙ্কে এলাকাবাসী।

অতি ভারী বৃষ্টিতে গঙ্গাসাগরে নদী বাঁধে ধস নামলো।ফলে আতঙ্কের মধ্যে পড়েছে স্থানীয় বাসিন্দারা।দক্ষিন ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের নতুন ঘেরী কলোনি এলাকায় জল নিকাশি লাগোয়া নদী বাঁধে হঠাৎ ধ্বস নেয়।এর পরেই আতঙ্কের মধ্যে পড়ে যায় স্থানীয় বাসিন্দারা।স্থানীয়রা জানিয়েছে গত কয়েকদিন ধরে গঙ্গাসাগরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে।


ফলে মাটির নদী বাঁধটি ধস নিয়েছে।সামনেই রয়েছে পূর্নিমা কোটাল খুব শ্রীঘ্রই বাঁধ মেরামত না করা হলে এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।চাষের জমিতে নোনা জল ঢুকে যেতে পারে। ফলে বড়সড়ো ক্ষতির মুখে পড়বো আমরা।আমরা চাই প্রশাসন দ্রুত বাঁধ মেরামত করুক।যদিও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি সেচ দপ্তরকে জানানো হয়েছে।খুব শীঘ্রই নদী বাঁধ মেরামত করা হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours