একদিনের কর্মসূচি নিয়ে নামখানা ব্লক এলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী।
আজ অর্থাৎ বুধবার নামখানায় এলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। আজ সকালে হরিপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সূচনা করেন। এর পাশাপাশি ফ্রেজারগঞ্জ একটি গ্রন্থাকার ঘুরে দেখেন এবং একটি স্কুল ও ঘুরে দেখেন। এর পাশাপাশি হেনরি আইল্যান্ড ঘুরে দেখেন। এবং কিছুদিন আগে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা একটি প্রোগ্রামে এসে।
স্কুলে পরিকাঠামো ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই কারণে আজ বিজয়বাটি প্রবর্তক অঃ প্রাঃ বিদ্যালয় পরিদর্শন করেন ।এবং স্কুলের প্রধান শিক্ষককে বলেন কিছুদিনের মধ্যে স্কুলের পরিকাঠামো উন্নতি করে দেবেন । তার সঙ্গে বিজয়বাটি ক্লাব এবং লাইব্রেরির কিছু উন্নতি করবেন এবং একটা পানীয় জলের ব্যবস্থা করে দেবেন ।
এই বিষয়ে সুন্দরবন উন্নয়নমন্ত্রী কাকদ্বীপ ডট কম এ ক্যামেরার সামনে কি বললেন শোনাবো আপনাদের ।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Post A Comment:
0 comments so far,add yours