*আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচিতে এসে সম্প্রীতির মেলবন্ধনে শুভ সূচনা করলেন মন্ত্রী* 

দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর বিধানসভার নামখানা ব্লকের চন্দন পিড়ি মুরারি মোহন হাই স্কুলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচির শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, তিনি ফিটে কেটে প্রদীপ জালান, এবং এই ক্যাম্পের মাধ্যমে তিনি নিজেই নিজের স্বাস্থ্য পরীক্ষাও করেন ,শুধু আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা
 যেমনি তিনি শুনলেন তেমনি কিছুদিন পরে রয়েছে রাখি বন্ধন উৎসব রাখি বন্ধন উৎসবের কথা মাথায় রেখে তিনি সম্প্রতির মেলবন্ধন হয়ে উঠুক যার কারণে তিনি এই মঞ্চ থেকেই বেশ কয়েকজন মুসলমান সম্প্রদায় মানুষের হাতে রাখি পরিয়ে এবং পুষ্প দিয়ে শুভেচ্ছা জানান, আর এই অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমন্ত মালি, নামখানা সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার সাহু, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস, নামখানার বিশিষ্ট ব্যক্তি তথা হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধীরেন কুমার পাত্র সহ বিশিষ্ট ব্যক্তিরা
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours