এক নাগাড়ে ভারী বৃষ্টিতে জলমগ্ন বিস্তীর্ণ গ্রাম। গ্রামের নিকাশি ব্যবস্থা সচলের দাবিতে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের।
ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে। টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের শিবনগর আবাদ গ্রাম। গ্রামের প্রধান যাতায়াতের রাস্তা থেকে শুরু করে বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায়। গ্রামবাসীদের অভিযোগ জল নিকাশের খাল দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কার না হওয়ার কারণে প্রতিবছর বর্ষার মরশুমে জল যন্ত্রণায় ভুগতে হয় তাদের।
তাই আজ নিকাশি ব্যবস্থা সচল করার দাবিতে শিবনগর আবাদ গ্রামের বহু মানুষ ১১৭ নম্বর জাতীয় সড়ক শিবনগর আবাদ গার্লস স্কুল মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। অবরোধ-বিক্ষোভের জেরে রাস্তার দুই প্রান্তে আটকে রয়েছে প্রচুর গাড়ি। ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন নামখানা থানার পুলিশ প্রশাসন। প্রায় ৪০ মিনিট অবরোধ চলার পর নামখানা থানার পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। নামখানা থানার পুলিশ দাঁড়িয়ে থেকে যান চলাচল সচল করে তোলে।
স্টাফ রিপোর্টার মুন্না সরদারের


Post A Comment:
0 comments so far,add yours