সুন্দরবন জেলা পুলিশের উদ্যোগে সাগর থানার পক্ষ থেকে আয়োজন করা হলো রক্তদান শিবির

কোথায় আছে রক্তদান মহৎ দান এক ফোটা রক্ত বাঁচাতে পারে মুমূর্ষ রোগীর প্রাণ। সেই কথাকে সামনে রেখে এবার সুন্দরবন জেলা পুলিশের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর থানার পক্ষ থেকে কমলপুর ছবি মহলে আয়োজন করা হলো রক্তদান শিবিরের এই শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাগরের সি আই সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সাগর থানা ওসি অর্পণ নায়েক ও সাগর কোস্টাল থানার ওসি পার্থ সাহা। 

পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি সহ-সভাপতি স্বপন কুমার প্রধান জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ একাধিক ব্যক্তিবর্গ। এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুলিশ কর্মীসহ প্রায় দেড়শো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছে সকল রক্তদাতাদের হাতে এবং প্রশাসনিক আধিকারিকদের হাতে সাগর থানার পক্ষ থেকে পরিবেশ বাঁচানো লক্ষ্যে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours