আবারো চক ফুলডুবি এলাকায় মাটি ধসে গিয়ে ঢালাই রাস্তায় ফাটল, সমস্যায় পড়েছে এলাকাবাসীরা।

কয়েক দিনের টানা বৃষ্টির কারণে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা ২ অঞ্চলের অন্তর্গত খালের পাশে চক ফুলডুবি গ্রামে প্রায় ১০০ ফুট মাটি ধসে গিয়ে ঢালাই রাস্তায় ফাটল। জানা গেছে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বেশ কয়েকটি গ্রামের প্রায় এক হাজারের ও বেশি মানুষ যাতায়াত করে আর এই রাস্তায় ফাটল নামায় সমস্যায় পড়েছে এলাকাবাসীরা। ঘুর পথে যাতায়াত করতে সমস্যায় পড়ছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। এই রাস্তা দিয়ে যেতে পারছে না কোন অ্যাম্বুলেন্স যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের।

 এলাকা বাসীরা দ্রুত এই রাস্তা মেরামতির আবেদন জানাচ্ছে প্রশাসনের কাছে। এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, এই এলাকায় প্রতিনিয়ত ধস এবং ফাটল দেখা দিচ্ছে যার কারনে সমস্যায় পড়ছে এলাকাবাসীরা আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকদের কে বিষয়টি জানিয়েছি, আশা করছি বিষয়টি দেখে দ্রুত মেরামতি করা হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours